০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ওসি নুরুল ইসলাম বাদল

মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল। গত জুন মাসে কর্তব্যে বিশেষ অবদান রাখায় বৃহস্পতিবার মাসিক অপরাধ ও কল্যাণ সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এসময় পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ বরিশাল রেঞ্জের ছয় জেলার পুলিশ সুপার ও বিভিন্ন ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের ৭ মে মুহা. নূরুল ইসলাম বাদল মঠবাড়িয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে মহামারী করোনা ভাইরাসে সচেতনতা মূলক প্রচারসহ মাদক ও সন্ত্রাস দমন এবং ইভটিজিং বন্ধে কঠোর ভূমিকা পালন করে আসছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ওসি নুরুল ইসলাম বাদল

প্রকাশিত : ০৮:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১