কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৬ বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব ভেড়ামারা এই ঘটনা ঘটে। ধর্ষণ ঘটনায় জিহাদ ওরফে ধলা (১৬) নামে এক তরুণকে আটক করা হয়। সেই একই এলাকার আব্বাস আলীর পুত্র। স্থানীয়রা শিশুকে উদ্ধার করে থানায় খবর দিলে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত জিহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায় ৬ বছর বয়সী শিশুটি বাড়ির পাশে খেলা করছিল এমন সময় জিহাদ তাকে প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই বাড়িতে অন্য কেউ ছিল না। শিশুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এসে জিহাদকে আটক করে ও শিশুকে উদ্ধার করে। ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে মামলা নাম্বার ১০, তারিখ ১৬/ ০৭/২০২১। অভিযুক্ত জিহাদকে আটক করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















