১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জাবির ভিসির নিয়োগ নিয়ে রুল জারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে নিয়োগ নিয়ে রুল জারি করছেন হাইকোর্ট। তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ কেন অবৈধ হবে না।

সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

গত ১৫ ফেব্রুয়ারি উপাচার্য পদে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে আরো চার বছরের জন্য পুনর্নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর আগে ২০১৪ সালের ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ১৮তম উপাচার্য হিসেবে নিয়োগ পান ফারজানা ইসলাম।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জাবির ভিসির নিয়োগ নিয়ে রুল জারি

প্রকাশিত : ০১:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮