দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়নের মা মারা গেছেন। শুক্রবার সকাল ৮- ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল (পিজি হাসপাতাল) এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ……..(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি ।
একাধিকবার হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে চার ছেলে রেখে গেছেন। চার ছেলের মধ্যে নয়ন ৩ সন্তান । গতকাল শুক্রবার বাদ আছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মডেল মসজিদের পাশে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে দাউদকান্দি পৌরসভার কবরস্থানে তাকে দাফন করা হয় ।
নয়নের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেজর মোহাম্মদ আলী (অব:) উপজেলা চেয়ারম্যান দাউদকান্দি , নাঈম ইউসুফ পৌরসভার মেয়র, দাউদকান্দি এবং কুমিল্লা ও বৃহত্তর দাউদকান্দির সর্বস্তরের মানুষ ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















