০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

এক ট্রেনকে অন্য ট্রেনের ধাক্কা, লাইনচ্যুত দুই বগি

যশোরের অভয়নগরে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের বগিতে একটি তেলবাহী ট্যাংকার ট্রেনের ধাক্কায় দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার ভোরে নওয়াপাড়া রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। তিন ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

নওয়াপাড়া স্টেশনমাস্টার বুলবুল আহমেদ জানান, শনিবার ভোর আনুমানিক সোয়া ৪টার সময় খুলনাগামী একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ১০টি বগিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে খুলনাগামী তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। আনুমানিক তিন ঘণ্টা পর খুলনার সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে স্টেশনমাস্টার জানান, সিগনালে ভুল হওয়ায় এমটি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা সম্ভব হবে। উদ্ধার অভিযান বিকালের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে নওয়াপাড়া রেল স্টেশনের প্লাটফর্মে বিকট শব্দ হয়। এসময় খুলনাগামী তেলবাহী একটি ট্রেনের দুটি খালি ট্যাংকার লাইনচ্যুত হয়ে পড়ে যায়। দাঁড়িয়ে থাকা ফ্লাইঅ্যাস বোঝাই বগিগুলো ধাক্কা লেগে কয়েকশত মিটার দূরে চলে যায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

এক ট্রেনকে অন্য ট্রেনের ধাক্কা, লাইনচ্যুত দুই বগি

প্রকাশিত : ০৪:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১