০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

গাজীপুরে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

গাজীপুরে গত ২৪ ঘন্টায় নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মৃত্যুবরণ করেন। করোনা প্রকোপ শুরু হবার পর থেকে এটিই জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘন্টায় জেলায় ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৭ই জুলাই) দুপুর ৩টায় সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৪৪৯ জনের নমুনায় ১৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৯১ জন, কাপাসিয়ায় ২২ জন, কালীগঞ্জে ১৭ জন ও কালিয়াকৈরে আটজন।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৩৯৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৯ হাজার ৭৫৬ জন, কালীগঞ্জে ১ হাজার ৪১ জন, কালিয়াকৈরে ১ হাজার ৬৭২ জন, কাপাসিয়ায় ১ হাজার ৬৫ ও শ্রীপুরে ১ হাজার ৮৫৯ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় ২৯২ জনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৭২ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

গাজীপুরে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

প্রকাশিত : ০৭:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১