গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের যৌথ উদ্যোগে স্থানীয় ৬ হাজার দুঃস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ফকির শামসুদ্দিনের বাড়িতে ঈদ সামগ্রী বিতরন কাজের উদ্ধোধন করেন কেন্দ্রীয় কৃষকলীগের আলম আহমেদ।
কাপাসিয়াউপজেলা কৃষকলীগের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে ও মো. আসাদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেনগাজীপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি রশিদ সরকার। এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের যৌথ উদ্যোগে কাপাসিয়াউ পজেলা ১১টি ইউনিয়নে সাবেক কৃষকলীগ নেতৃবৃন্দ ও মুজিব আদর্শের সকল স্তরের নেতৃবৃন্দের সমন্বয়নে সামর্থ্যহীন ৬ হাজার দুঃস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রায় ৩২ লাখটাকার ঈদ সামগ্রীর ৬ হাজার প্যাকেটের প্রতিটিতে ছিল পোলার চাল, চিনি, ডাল, সেমাই, দুধ, তেল। ১১টি ইউনিয়ন হচ্ছে-কাপাসিয়াসদর, রায়েদ,সিংহশ্রী, টোক, করিহাতা, ঘাগটিয়া, দূর্গাপুর, চাঁদপুর, সনমানিয়া, বারিষাব ও তরগাঁও।






















