১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

মহেশপুরে মটর সাইকেল দূর্ঘটনায় নারী নিহত

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে মটর সাইকেল দুর্ঘটনায় করিমন নেছা (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত গৃহবধূ করিমন নেছা মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের মিঠুর স্ত্রী। এসময় আহত হয়েছে মটর সাইকেল চালক শামীম আহাম্মেদ (৪৫)। এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার খালিশপুর-জীবননগর সড়কের তুষার সিরামিক ফ্যাকটরীর সামনে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুর রহমান জানান, শনিবার দুপুরের দিকে একটি ইঞ্জিন চালিত নসিমনে করে বাড়ির দিকে যাচ্ছিল ওই গৃহবধূ। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নসিমনটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই গৃহবধূ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মহেশপুরে মটর সাইকেল দূর্ঘটনায় নারী নিহত

প্রকাশিত : ০৪:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১