০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি ৬ দিন বন্ধ

পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজাহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম টানা ৬ দিন বন্ধ থাকবে। রোববার (১৮ জুলাই) সন্ধায়

এ তথ্য নিশ্চিত করেন স্থলবন্দর আমদানি রফতানিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। তিনি বলেন, পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে সোমবার (১৯ জুলাই) থেকে শনিবার (২৪ জুলাই) পর্যন্ত ও শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ টানা ৬ দিন বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। উভয় দেশের বন্দরের এ্যাক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠন গুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে। ফলে সোমবার (১৯ জুলাই) থেকে টানা ৬ দিন স্থলবন্দরে সকল ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (২৫ জুলাই) যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। তবে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকার বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করলে ছুটি বাড়তে পারে বলেও জানান তিনি।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও উপ-হাইকমিশনারের অনাপত্তির সনদ প্রাপ্ত পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে। সেক্ষেত্রে দেশে ফেরত আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামুলক।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি ৬ দিন বন্ধ

প্রকাশিত : ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১