১০:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

নাচোলে ৮০ হাজার ভারতীয় পাতার বিড়িসহ আটক -১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৮০ হাজার ভারতীয় পাতার বিড়িসহ এক ব্যাক্তিকে আটক করেছে নাচোল থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর গ্রামের আজিজুল ইসলাম এর ছেলে সাব্বির হোসেন অন্তর(২৫)।
নাচোল থানা সূত্রে জানাগেছে, গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার কসবা ইউপির কালইর বাজারে গোপন সংবাদের ভিত্তিত্বে নাচোল থানার ওসি সেলিম রেজার নেতৃত্বে এসআই লালন অভিযান চালিয়ে ৮০ হাজার অবৈধ ভারতীয় পাতার বিড়ি সহ সাব্বিরকে আটক করে। সাব্বির শিবগঞ্জ থেকে সাইকেল যোগে নাচোল উপজেলার রাজরাড়ী হাটের উদ্দেশে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে রোববার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে ধাক্কাধাক্কিতে, সভাপতি মৃত্যু!

নাচোলে ৮০ হাজার ভারতীয় পাতার বিড়িসহ আটক -১

প্রকাশিত : ০৯:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১