০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বকশীগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নুরানী বেগম (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। বুধবার বকশীগঞ্জ পৌরশহরের গোওয়ালগাঁও মধ্যে পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কিশোরী নুরানী একই এলাকার ভ্যানচালক নুর নবীর মেয়ে।

জানা যায়, গত ৭ মাস আগে প্রতিবেশী শ্রীবরদী উপজেলার মাধবপুর এলাকার আওয়াল মিয়ার ছেলে গার্মেন্টস কর্মী সোলাইমানের সঙ্গে গোওয়ালগাঁও মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী ও ভ্যান চালক নর নবীর মেয়ে নুরানী বেগমের বিয়ে হয়। গত কয়েকদিন আগে সে শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। রোববার ভোরে বাড়ির পাশে একটি আম গাছে গলায় ফাসঁ দিয়ে আত্বহত্যা করে কিশোরী নুরানী বেগম। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।

বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কি কারনে মেয়েটি আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

বকশীগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ০৯:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১