১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

বেতাগীতে ইউপি সদস্যকে দিনেদুপুরে পিটিয়ে হত্যা

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সানাউল হক টিটুকে (৩৮) খুন করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার একটি হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সানাউল হক টিটু সোমবার দুপুরে বেতাগী পৌরসভায় এসেছিলেন ব্যক্তিগত কাজে। কাজ শেষে বাড়ি যাওয়ার পথে ছোট গৌরচৌন্নার ওয়ার্ড আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে তার শত্রুরা ওৎ পেতে ছিল। এ সময় লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে ৪/৫ জনের সঙ্গবব্ধ একটি চক্র তার ওপর হামলা হালায়। এতে তিনি জ্ঞান হারান। পুলিশ খবর পেয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা জানা যায়নি।

বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনায় প্রেরণ করে। ঘটনার সঠিক রহস্য এবং খুনের সাথে সম্পৃক্তদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বেতাগীতে ইউপি সদস্যকে দিনেদুপুরে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ০৮:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১