১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

রূপগঞ্জে গরুর ট্রাকের ভারেই ভেঙ্গে পড়লো রাস্তা!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানার পানিতে রাস্তার নিচের মাটি সরে ও রাস্তাটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের ফলে সামান্য গরুর ট্রাকের ভারেই রাস্তা ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত ১১ টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাজীবাড়ি-টিআইসি মোড় রাস্তাটির প্রায় ১০ ফুট রাস্তা ভেঙ্গে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৮ সালের শেষের দিকে রূপসী কাজীবাড়ি-টিআইসি মোড় রাস্তাটি নির্মাণ করা হয়। রাস্তাটির দরপত্র পান আসিফ এন্ড ব্রাদ্রার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ রাস্তাটি দিয়ে প্রায় ৫ হাজার মানুষ চলাচল করে। রাস্তাটির পূর্বপাশে বিল ও পশ্চিমপাশে সিটি গ্রুপের একটি কারখানা। এই কারখানা পানি যাওয়ার কারণে রাস্তাটির মাঝের বালু ও মাটি সরে যায়। নি¤œমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তাটি নির্মাণ করা ও রাস্তার নিচ দিয়ে পানি যাওয়ার কারণে রাস্তাটি নড়বড়ে হয়ে পড়ে। গত সোমবার (১৯ জুলাই) রাত ১১ টার দিকে কয়েকটি গরু নিয়ে একটি ট্রাক রাস্তাটির উপর দিয়ে যায়। এসময় হঠাৎ করেই রাস্তাটির প্রায় ১০ ফুট ভেঙ্গে পড়ে। রাস্তাটি ভেঙ্গে এখান দিয়ে চলাচলরত মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাস্তা ভাঙ্গা থাকার কারণে ১ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, নি¤œমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করায় রাস্তাটি অল্পতেই ভেঙ্গে পড়ে। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আমার দেখে বলতে হবে। রাস্তাটিতে আমি লোক পাঠিয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব। অনেক অতি বৃষ্টির কারণে রাস্তার ক্ষতি হয়ে থাকে। সম্ভব হলে রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়া হবে।
এ ব্যাপারে তারাব পৌরসভার সচিব তাজুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রূপগঞ্জে গরুর ট্রাকের ভারেই ভেঙ্গে পড়লো রাস্তা!

প্রকাশিত : ০৪:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১