০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

কমলগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

মৌলভীবাজারের কমলগঞ্জে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় জোরপ‚র্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
ঘটনায় কমলগঞ্জ থানায় শনিবার (২৪জুলাই) দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীর পিতা।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়ন এর মদনমোহন পুর চা বাগানের লছমীপাড়া এলাকায় নিজ বাড়িতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ঘটনারয় সালিশ দিতে গেলে অভিযুক্ত ও তার পরিবারের লোকজন ভূক্তভোগীর পরিবারের লোকজন এর উপর হামলার চেষ্টা চালায়। রাতেই এ ঘটনায় বাগান কর্তৃপক্ষসহ পঞ্চায়েত কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়ে শনিবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্ত নয়ন ছত্রী (২১) মদনমোহন পুর চা বাগানের লছমী পাড়ার চা শ্রমিক সরবন ছত্রীর ছেলে।
ভুক্তভোগী ও তার পরিবার জানায়, মাধবপুর হাই স্কুল থেকে গতবছর এসএসসি পাশ করা ঐ শিক্ষার্থীকে দীর্ঘ দিন ধরে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল নয়ন ছত্রী নামের বখাটে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঐ শিক্ষার্থীকে বিভিন্ন সময় অশালীন মন্তব্য করে আসছিল সে।
ভুক্তভোগীর পিতা জানান, শুক্রবার সন্ধ্যায় আমার মেয়ে হাড়ি-পাতিল ধৌত করার জন্য বাড়ির কুয়ায় যায়,এ সময় আমি ও আমার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে বখাটে নয়ন ছত্রী মেয়েকে পেছন থেকে ঝাপটে ধরে জোরপ‚র্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে তার চিৎকারে আমার ছোট ছেলে (ছদ্ধনাম) রবীন (১৪) এগিয়ে গেলে বখাটে নয়ন পালিয়ে যায়।
বাড়িতে এসে ঘটনা শুনে রাতেই বখাটের পরিবারের কাছে সালিশ নিয়ে গেলে অভিযুক্ত ও তার পরিবারের লোকজন আমি ও আমার পরিবারের উপর হামলার চেষ্টা চালায়। পরে
রাতেই বাগান কর্তৃপক্ষসহ পঞ্চায়েত কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়ে শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবার আমার কাছে এসেছিলো আমি এ ঘটনায় উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছি।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ধর্ষণ চেষ্টার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান,তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

কমলগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

প্রকাশিত : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১