০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ধান জমি থেকে সায়মন নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউপির নর্দাপাড়া এলাকা থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের বাদল মিয়ার ছেলে ও সুহিলপুর আলমপাড়া গ্রামের একটি মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, সকালে সায়মন তার বাবার সাথে বাড়ির পার্শ্ববর্তী জমিতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর সায়মন তার বাবাকে জানায়, সে বাড়িতে চলে যাবে। এরপর সে বাড়ির দিকে রওনা দেয়। প্রায় এক ঘণ্টা পর শিশুটির বাবা বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে সে বাড়ি পৌছায় নি। এ সময় পরিবারের লোকজন খোঁজাখুজির পর বাড়ির পাশে ধানি জমিতে তার মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত : ০৮:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১