নওগাঁর রাণীনগরে কঠোরভাবে পালিত হচ্ছে দ্বিতীয় দিনের লকডাউন। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিনা কারণে রাস্তায় বের হলেই পড়তে হচ্ছে পুলিশি জেরায়। উপজেলার বাসস্ট্যান্ড, বাজার, রেলগেট, আবাদপুকুর বাজার, ত্রিমোহণী বাজারসহ উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় লকডাউন কার্যকরে শনিবার (২৪ জুলাই) দ্বিতীয় দিনে পুলিশি টহল আরও জোরদার করা হয়েছে। জরুরী পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য যান ও যাত্রী চলাচল বন্ধ রয়েছে। বিনা প্রয়োজনে নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কারণে জনশূন্য হয়ে পড়েছে রাণীনগরের বাজার এলাকা। উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে কঠোর নজরদারি চলছে। জরুরি প্রয়োজনে কিছু মানুষ ঘর থেকে বের হলেও গণপরিবহন, মার্কেট ও বিপনীবিতান বন্ধ রয়েছে। পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম মাঠে কাজ করছে। লকডাউনের শুরু থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। দ্বিতীয় দিনেও সকাল থেকেই উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপরভাবে কাজ করছে। রাণীনগর সদরসহ এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচলে লকডাউনের নির্দেশ বাস্তবায়ন করতে দেখা গেছে। অকারণে কেউ যানবাহন নিয়ে বের হলে তাদের বুঝিয়ে ফিরিয়ে দিচ্ছেন পুলিশ। কেউ লকডাউনের নির্দেশ অমান্য করলে বাধ্য হয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে পুলিশ। বিশেষ করে উপজেলা বাসস্ট্যান্ড, বাজার, রেলগেট, আবাদপুকুর বাজার, ত্রিমোহণী বাজারসহ উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে। শুধু জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া কোনও যাত্রী বা অন্য কোনও গাড়ি এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে জনশূন্য হয়ে পড়েছে রাণীনগর বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকা। কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে রাণীনগর পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছে। উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে তল্লাশি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম ও পরিচালনা করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে সবাইকে লকডাউনের সকল রকম নির্দেশ ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সকলে সহযোগিতা করলে লকডাউন বাস্তবায়নসহ করোনা মোকাবেলায় সহজ হবে। সর্বাতœক লকডাউন কার্যকর করতে রাণীনগর থানা পুলিশ কাজ করে যাচ্ছে।






















