১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হেলেনা জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়েছে।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা বিষয়ক উপকমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হেলেনা জাহাঙ্গীর বাংলাদেশ আওয়ামী লীগ-এর মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতি বহির্ভূত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ হতে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

হেলেনা জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

প্রকাশিত : ০৪:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১