১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ধোবাউড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৯ আটক ৬

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের সাতারিয়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে দুপক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনাটি ঘটে গত রবিবার সকালে।এ ঘটনায় সাতারিয়াপাড়া গ্রামের মোঃ জালাল উদ্দিন,মোঃ মুজিবর রহমান,মোঃ আকারাম হোসেন,মোঃ মুখলেছ উদ্দিন,ইদ্রিস আলী,নাইম নামের ৬ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাতারিয়াপাড়া গ্রামে দুলালের সাথে জমির মালিকানা নিয়ে এখলাস উদ্দীন গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে দুলাল মিয়া ধান রোপণ করতে গেলে এখলাস উদ্দীন গংরা বাধা দেয়।এ সময় দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়,এতে ৯ জন আহত হয়।এ ঘটনায় দুলাল মিয়া বাদী হয়ে ১০ জনকে আসামি করে ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন,আমি ইতিমধ্যে ১০ জন আসামি থেকে ৬ জনকে আটক করেছি।বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ধোবাউড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৯ আটক ৬

প্রকাশিত : ০৭:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১