কলাপাড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পাঁচজুনিয়া খালের বাঁধ কেটে জলাবদ্ধ মুক্ত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। এসময় তার সাথে কলাপাড়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা এস এস রাকিবুল আহসান ও ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত কৃষকরা। সোমবার দুপুরের দিকে এ বাঁধ কেটে দেয়া হয়। এরফলে পাঁচজুনিয়া বিলের প্রায় দু’হাজার একর কৃষি জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পেয়েছে।
উল্লেখ্য, কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের দীর্ঘ চার কিলোমিটার সরকারি খাল। খালের মধ্যে বাঁধ দিয়েছে ১১জন স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি। তৈরি করা হয়েছে ১৬টি মাছের ঘের। দীর্ঘ ২৫ বছর ধরে নিজ বাড়ি কিংবা রেকর্ডীয় জমির মুখশা দাবি করে দখল করে নিয়েছে যে যার মতো করে। প্রায় দু’হাজার একর কৃষি জমির পানি নিস্কাশনের জন্য বিকল্প হিসেবে সরকারি রাস্তার ওপর ছিলো একটি মাত্র কালভাট। কালভাটটি ভেঙ্গে যাওয়ায় ইউপি চেয়ারম্যান ৩ফুট ব্যাসের একটি পাইপ বসিয়েছিলো। তাও আলমগীর হাওলাদার ও মোক্তার হোসেন নামের প্রভাবশালী মাটি কেটে আটকিয়ে দিয়েছে। বর্তমানে দু’হাজার একর জমির বর্ষার পানি নামতে পারেনি। সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা।
এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক গনমাধ্যমকে বলেন, পাঁচজুনিয়া গ্রামের ২৫ বছর যাবৎ দখলকৃত এ খালের বাঁধ কেটে জলাবদ্ধ মুক্ত করা হয়েছে ।






















