১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মহানন্দা নদীতে ধরা পড়লো ২৮ কেজি ওজনের বাঘাইর

সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্তঘেষা মহানন্দা নদীতে ধরা পড়লো সাড়ে ২৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। রোববার (২৫ জুলাই ২০২১) বিকেলে উপজেলার সর্দারপাড়া এলাকার মহানন্দা নদীতে হাসিনুরের নেতৃত্বে কয়েকজন যুবক মাছটি ধরেন।

জানা যায়, চলতি বর্ষা মৌসুম থাকা সত্তে¡ও মহানন্দায় পানি কিছুটা কমে গেলে ওই এলাকার হাসিনুর, লিংকন, তইমুলসহ কয়েকজন নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় হাসিনুর তার পায়ের কাছে মাছটির উপস্থিতি টের পেলে বড় মাছ ভেবে দলবদ্ধ হয়ে সাড়ে ২৮ কেজি ওজনের এই বাঘাইড় মাছটি ধরতে সক্ষম হয়।

মাছটি শিকার করে বাড়িতে নিয়ে গেলে মুহূর্তের মধ্যে বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে মাছ দেখতে বিভিন্ন এলাকা থেকে ভিড় জমায় শতশত মানুষ।

এ বিষয়ে হাসিনুর জানান, তাঁরা কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ তাদের জালে সাড়ে ২৮ কেজি ওজনের এই বাঘাইড় মাছটি আটকা পড়ে এবং মাছটি নদী থেকে বাসায় নিয়ে এসে সমান ভাগে ভাগ করে নেন।

স্থানীয়রা জানান, সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীটি ভারতের বুক চিরে বাংলাদেশে প্রবাহিত হওয়ায় মাছটি ভারত থেকে এসেছে বলে ধারণা ধরণা করেছেন। ইতেপূর্বে এ নদী থেকে বোয়াল মাছ ধরা পড়লেও এই প্রথম এই ওজনের বড় বাঘাইর মাছ ধরা পড়লো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

মহানন্দা নদীতে ধরা পড়লো ২৮ কেজি ওজনের বাঘাইর

প্রকাশিত : ০৬:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১