সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ ২ শতাধিক ইজিবাইক মালিক ও শ্রমিকদের মাঝে ৬,শ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে ।
সোমবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে – স্বাস্থ্য বিধিমেনে অফির্সাস ক্লাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, মোঃ রেদওয়ান আহমেদ রাফি, মোঃ আফিফান নজমু, পরাগ সাহা, মোঃ রাশেদ হোসাইন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা পুরাে পরিবারকে সরকারের পক্ষ সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে, মাস্ক পরিধান করতে হবে। ঘন ঘন সাবান ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।
এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার গণ উপস্থিত ছিলেন।






















