০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সীতাকুণ্ডে মাছ শিকার করতে গিয়ে মৃত্যু

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিএমএ লেকে বড়শী দিয়ে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে আবুল কাসেম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। (২৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটের সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারী একাডেমি (বিএমএ) এলাকায় সানসেট পয়েন্ট সংলগ্ন লেকে এঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১টার সময় লেকের গভীর থেকে মৃতদেহ উদ্ধার করে।নিহত আবুল কাসেরর বাড়ি ভোলা জেলায়। তিনি দীর্ঘদিন যাবত চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন।

জানা যায়, মোঃ রবিউল আলম, মোঃ মনিরুল আলম, মোঃ ফিরোজ এবং নিহত আবুল কাসেমসহ ৪ জনে মিলে বিএমএ কর্তপক্ষ থেকে বড়শী পাস নিয়ে লেকে মাছ ধরতে বসে। সকাল সাড়ে নয়টার সময় আবুল কাসেমের বড়শীতে একটি বড় মাছ আটকে। এসময় তার হাত থেকে বড়শী ছিপ মাছে টেনে নিয়ে গেলে কাসেম লেকের পানিতে ঝাঁপ দেয়। এতে কিছুক্ষণের মধ্যেই গভীর লেকের পানিতে সে ডুবে যায়। তাৎক্ষণিক সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টি বিএমএ কর্তৃপক্ষকে জানালে খবর পেয়ে ডুবুরী দল ১১টা ২২ মিনিটের সময় কাসেমের মৃতদেহ উদ্ধার করে।খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে লেকে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মোঃ নুরনবী।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

সীতাকুণ্ডে মাছ শিকার করতে গিয়ে মৃত্যু

প্রকাশিত : ০৯:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১