পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা করেছেন ড. শামসুল আলম।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুসঠিত হয়েছে। প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হিসেবে এই সভায় উপস্থিত ছিলেন তিনি।
একনেক সভা শেষে প্রেস ব্রিফিংয়ের শুরুতেই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং মন্ত্রণালয়ের সব ধরনের কাজে প্রতিমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন।
এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই। এত বড় একটি মন্ত্রণালয়ের সাথে আমি দীর্ঘ ১২ বছর যুক্ত ছিলাম। এখন নতুনভাবে নতুন দায়িত্ব নিয়ে যুক্ত হলাম। আমি চেষ্টা করবো আমার এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে।
তিনি বলেন, আমি আমার মন্ত্রণালয়ের মন্ত্রীকে সবধরনের সহোযোগিতা করবো। আগে যেমন করেছি এখনো স্যারকে সহোযোগিতা করবো।
আমি চেষ্টা করবো প্রকল্প বাস্তবায়নে কাজ করার। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন প্রকল্পের কাজ যেন দ্রুত সময়ে বাস্তবায়ন হয়। তাই আমার কাজ হবে চলমান প্রকল্পের কাজ যেন দ্রুত হয় সে বিষয় নজর রাখার।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

















