মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়ন বৈদ্যারগাও গ্রামে ৮২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফুলদি নদীর শাখা খালের প্রবল স্রোতের ধাক্কায় একটি ফসলি জমি ও দুইটি বসতঘরের আংশিক ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে । বিলীন হওয়ার ঝুঁকিপূর্ণভাবে রয়েছে ১৫ থেকে ১৬ টি ঘরবাড়ি ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায় ৮২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজ হইতে মজিবুর ফকির মিয়ার বাড়ী পর্যন্ত প্রায় ১৫ থেকে ১৬ টি ঘরবাড়ি খালের দুই পাশে গড়ে উঠা প্রবল স্রোতের ধাক্কায় নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । বিলীন হওয়া ঝুঁকিপূর্ণ ঘর বাড়ির মালিকদের মধ্যে হুমায়ুন কবীর জানান মঙ্গলবার বিকাল হইতে খালের প্রবল স্রোতের কারণে বেলায়েত হোসেন বেপারীর ১৫ শতাংশ জমি এবং মজিবুর রহমান প্রধান ও অসহায় প্রতিবন্ধি বুলু বেপারীর বসতঘরের আংশিক নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। অসহায় প্রতিবন্ধী বুলু বেপারী জানান নদীর ভাঙ্গন রোধে নিজের বসতঘর রক্ষা করার কোন সামর্থ্য নেই । নিজে অসহায় পরিবারের দুইটি মেয়ে ও একটি ছেলে কর্মক্ষম না থাকায় নদী ভাঙ্গন থেকে বাড়ি রক্ষার কোন উপায়ে তার জানা নেই । হুমায়ুন কবির আরও জানান নদী ভাঙ্গন ঝুঁকিপূর্ণ তালিকায় খালের এক পাশে কাউছার বেপারী , তোফাজ্জল হোসেন, আলম বেপারী, হুমায়ুন কবির, তাজু ও বুলু মিয়া এবং অপর পাশে বারেক প্রধান মুজিবুর রহমান প্রধান, মজিবুর ফকির সহ ১৫ থেকে ১৬টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ।
ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারের দাবি খালের দুইপাশে গাইড ওয়াল নির্মাণ করে ভাঙ্গনকবলিত থেকে বাড়ি ঘর রক্ষা করা । বৈদারগাও এলাকায় ৫ হাজার একর ফসলি জমির পানি খাল দিয়ে উঠানামা প্রবাহিত করায় এই প্রবল খর স্রোতের সৃষ্টি ।ইউপি চেয়ারম্যান এস এম সালাউদ্দিন মাস্টার জানান ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে । বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করা হয়েছে ।নদী ভাঙ্গন প্রতিরোধে খালের দুইপাশে বাড়িওয়ালাদের গৃহীত উদ্যোগের সাথে স্থানীয় প্রশাসন সহযোগিতার করবে ।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ে স্থানীয় লোকদের সাথে উপজেলা প্রশাসন ভাঙ্গন প্রতিরোধে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধ রক্ষা করার জন্য প্রশাসন তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।






















