০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

খোলা পোশাকে তাক লাগালেন মধুমিতা

মেঘলা দিন, সকাল থেকে মুষলধারে বৃষ্টি। ঘরে চাদর মুড়ি দিয়ে প্রিয় ছবি বা সিরিজ দেখার আদর্শ দিন। কিন্তু মধুমিতা সরকার সে সব কিছুই করলেন না। ভরা বর্ষায় নেমে পড়লেন সুইমিং পুলে। তার জলকেলির কিছু মুহূর্ত তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

গোসলের পোষাকে নয়, সবুজ রঙের একটি অ্যাসিমেট্রিক গাউন পরে পুলে নেমে পড়লেন মধুমিতা। খোলা চুল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখ আঁকা সবুজ রঙে। ক্যামেরার লেন্স থেকে চোখ সরেনি তার। মুখে খেলে যাচ্ছে নানা ধরনের অভিব্যক্তি।

মধুমিতা তখন আর টলিউডের ‘চিনি’ নন। তার চোখ মুখ জুড়ে লাস্য। বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে অবিরত ভিজে চলেছেন তিনি। পানি নিয়ে খেলা করছেন মধুমিতা। স্বচ্ছ নীল পানিতে সবুজ পোশাকে তিনিই যেন ‘জলপরী’। কয়েক মুহূর্তের এই ভিডিও ইনস্টাগ্রামে দিয়ে অভিনেত্রী লিখেছেন, বৃষ্টি এবং সুইমিং পুল। কেমন হয় ব্যাপারটা?

মধুমিতার এই ভিডিও দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরাও। অভিনেত্রীকে খোলামেলা অবতারে দেখে মন্তব্য বাক্সে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন তারা।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

খোলা পোশাকে তাক লাগালেন মধুমিতা

প্রকাশিত : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১