১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

৩৮তম বিসিএসের ফল মার্চের ১ম সপ্তাহে

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মার্চের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। মঙ্গলবার সকালে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। গত বছরের ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে।

৩৮তম বিসিএসে রেকর্ড ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। এটিই ছিল বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসন ক্যাডারে ২ হাজার ২৪ জন, প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

ট্যাগ :
জনপ্রিয়

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

৩৮তম বিসিএসের ফল মার্চের ১ম সপ্তাহে

প্রকাশিত : ০১:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮