০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঢাকায় এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
  • 159

দুই দিনের সফরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও ঢাকায় এসেছেন। সোমবার রাতে তিনি ঢাকায় পৌঁছান।

তার এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন এডিবির ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা গোবিন্দ বার।

এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশে এডিবির অর্থায়নে বিদ্যুৎ, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো এবং রেল যোগাযোগ খাতের কয়েকটি চলমান প্রকল্প পরিদর্শন করবেন বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে এডিবি অন্যতম। আগামী পাঁচ বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে সংস্থাটি।

এর আগে গত ১৭ জানুয়ারি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) সভায় যোগ দিতে ঢাকায় আসেন এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং।

এডিবি বাংলাদেশে ১৯৮২ সালে প্রথম মাঠ পর্যায়ে কার্যালয় স্থাপন করে। এ পর্যন্ত এডিবি প্রায় দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ, মঞ্জুরি এবং কারিগরি সহযোগিতা দিয়েছে।

১৯৭৩ সালে বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্য হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে ঋণ ও অনুদান সহায়তা দিয়ে আসছে। এ পর্যন্ত বাংলাদেশকে এডিবির ঋণ সহায়তার পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার। এডিবি বাংলাদেশে প্রধানত বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, পানিসম্পদ, সুশাসন, স্বাস্থ্য ও আর্থিক খাতে ঋণ সহায়তা দিয়ে থাকে।

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

ঢাকায় এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো

প্রকাশিত : ০১:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮