০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় রামপুরা এলাকায় তার নিজ বাসা বন্ধু নিবাস থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একা নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, তিন-চার মাস ধরে চিত্রনায়িকা একা তার গৃহকর্মীকে বেতন দিতেন না। গৃহকর্মী সেই টাকা চাইতে গেলে তাকে মারধর করেন একা। মারধরে গৃহকর্মী অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় রামপুরার নিজ বাসা থেকে চিত্রনায়িকা একাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়। গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক

প্রকাশিত : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১