০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নলকূপ খনন করার পর বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

মাদারীপুরের রাজৈরে গভীর নলকূপ খননের সময় বের হচ্ছে গ্যাস। এতে জ্বলছে আগুন। যা দুইদিনেও বন্ধ হয়নি। বিষয়টি দেখতে ঘটনাস্থলে ভীড় করছেন উৎসুক জনতা। উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের মাহফুজ ফকিরের বাড়ির পিছনে নলকূপ স্থাপনের সময় এ ঘটনা ঘটে ।

এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। সরেজমিন ঘুরে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের মাহফুজ ফকিরের বাড়ির পেছনের দিকে গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেন তিনদিন আগে। মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে নলকূপ নির্মানের জন্য ৯৫ ফিট গভীরে পাইপ প্রবেশ করাতেই তা উঠে আসতে শুরু করে। বারবার চেষ্টা করে ব্যর্থ হন শ্রমিকরা। হঠাৎ পানির সাথে বের হয় গ্যাস। কিছুতেই নিয়ন্ত্রন করতে পারছেন না তারা। গ্যাস থেকে জ¦লছে আগুন। তাৎক্ষনিক জনপ্রতিনিধি ও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনে। পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস। ভেজানো কাপড় দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন তারা।

একাধিকবার চেষ্টার পরে একপর্যায়ে আগুন বন্ধ হয়ে যায়। পরে বুধবার ভোর থেকে আবারো আগুন জ¦লতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি দেখতে প্রতিনিয়তই ভীড় করছেন এলাকাবাসী। দুইদিনেও আগুন বন্ধ না হওয়ায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি তুলেছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধি।
ভুক্তভোগী মাহফুজ ফকির বলেন, বাড়ির পেছনে নলকূপ বসাতে গেলেই গ্যাসের সাথে আগুন বের হয়। এটি যেখানে হচ্ছে, তার পাশেই বাড়ি ও আশপাশের লোকজনের হাঁটাচলার রাস্তা এটি। দ্রুত প্রশাসনের একটি কার্যকর পদক্ষেপ নেয়া উচিৎ।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, দিনের থেকে রাতে আরো বেশি আকারে গ্যাস থেকে জ¦লে আগুন। বিষয়টি এখনই নিয়ন্ত্রন করা না গেলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
রাজৈরের বাজিতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য তাঁরা মিয়া বেপারী বলেন, ছোটছোট ছেলে-মেয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে। শিগগিরই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোফাজ্জেল হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের দায়িত্ব শুধু আগুন লাগলে তা নিয়ন্ত্রন করা। এর বাইরে কোন দায়িত্ব নেই। গ্যাস থেকে আগুন জ¦লছে ঘটনাস্থল পরির্দশণ শেষে প্রাথমিক পর্যায়ে নেভানো হয়েছে। বিষয়টি কন্ট্রোলকে জানানো হয়েছে।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষন করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে জানানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

নলকূপ খনন করার পর বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

প্রকাশিত : ০৭:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১