০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

জয়োল্লাসে ভাসছে বাংলাদেশ

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা। সব অবহেলার হিসাব যেন চুকিয়ে দিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাইশ গজে মাঠের লড়াইয়ে একক আধিপত্য টাইগারদের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ৩ ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমতো মাটিতে নামিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল।

গ্যালারিতে ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ চিৎকার নেই। স্টেডিয়ামজুড়ে নেই বর্ণিল আলোকসজ্জাও। তবে আছে উজ্জ্বল হয়ে ওঠা ‘ফ্লাডলাইটের আলো’ আর দেশজুড়ে ছুটির আমেজ। শুক্রবার এমনিতেই সরকারি ছুটির দিন। তার ওপর চলছে ‘কঠোর বিধিনিষেধ’। চারদিকে অস্বস্তির খবরের তো আর শেষ নেই। এমন দিনে অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ জয়ের খবর পাওয়া গেলে মন্দ হতো না। হলো তো সেটাই। তাতে গড়া হয়েছে আপাতদৃষ্টিতে ‘উৎসবহীন’ এক ইতিহাস।

দেশের ক্রিকেটে ‘স্বর্ণের অক্ষরে লেখা দিন’ চাইলে হাতে গুণে গুণে বলে দেওয়া যায়। তাতে ৬ আগস্ট অর্থাৎ আজকের দিনটি লিখে রাখাই যায়। অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচ হারিয়ে বাংলাদেশ পাঁচ ম্যাচের সিরিজটা নিজেদের করে নিয়েছে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতাপশালী দলের একটির বিরুদ্ধে এই প্রথম এমন কীর্তি!

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের জন্য অজিদের প্রয়োজন ছিল ১২৮ রান। কিন্তু নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। যার ফলে ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে পর পর তিন ম্যাচে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের

জয়োল্লাসে ভাসছে বাংলাদেশ

প্রকাশিত : ১১:৩৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১