নেপালের কাঠমাণ্ডুতে বাংলাদেশি এয়ারলাইনস ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। জীবিত আছেন পাইলট আবিদ সুলতান। বিমানের পাইলট ক্যাপ্টেন আবেদন নেপালের সিভিল এভিয়েশন অথোরিটি জানিয়েছে, দিক ভুল করে রানওয়েতে ল্যান্ড করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে বিমানটি।
নেপালের সিভিল এভিয়েশন অথোরিটির মহাপরিচালক সঞ্জিব গৌতম এ ব্যাপারে কাঠমাণ্ডু পোস্টকে জানান, ‘বিমানটিকে নির্দেশনা দেয় ছিলো কোটেশ্বরের উপর দিয়ে রানওয়ের দক্ষিণ দিক থেকে নামার জন্য। কিন্তু এটি উত্তর দিক থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে।’
তিনি আরও জানান, ‘আমরা ধারণা করছি কোনো একটি যান্ত্রিক গোলযোগের জন্য এমনটা হয়েছে। এই অদ্ভুত অবতরণের রহস্য উদঘাটনে আমরা এখনও কাজ করে যাচ্ছি।’
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুরের দেয়া তথ্য অনুযায়ী, ৭৮ আসনের বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় ২:২০ মিনিটে বিধ্বস্ত হয়। এসটু-এইউজি নামে নিবন্ধিত ফ্লাইটটি ঢাকা ছেড়েছিলো দুপুর ১:৪৩ মিনিটে।
দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটিতে সব ধরণের উড়োজাহাজের ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে নেপালের সেনাবাহিনী।


























