১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারুফ হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ সোমবার দুপুরে সাকাশ্বর এলাকায় নানার সাথে বাড়ির পাশে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।

নিখোঁজ মারুফ হোসনে (১৫) গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার মোস্তফার ছেলে। সে কোনাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের সূত্রে জানা যায়, গত দুদিন আগে কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের সাকাশ্বর এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসেন দুই ভাই মারুফ ও মেহেরাফ। সোমবার দুপুরে নানা ফিরোজ মিয়ার সাথে দুই নাতি মেহেরাফ ও মারুফ বাড়ির পাশে তুরাগ নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মারুফকে দেখতে না পেয়ে নানা ফিরোজ ও মেহরাব দুইজনে খোঁজাখুঁজি করে। এ সময় তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজির করে মারুফকে না পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে তুরাগ নদীতে খুঁজতে থাকে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ছেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ প্রতিবেদন পাঠানো পর্যন্ত মারুফ নিখোঁজ রয়েছে।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত : ১০:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১