১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

গাজীপুরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারী প্রতারক গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও বিশেষ সহকারী ছাড়াও প্রধান তথ্য কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে টঙ্গীর এরশাদনগরের চানকিরটেক এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শরীফ উদ্দিন ওরফে শেখ আকাশ আহম্মেদ শরীফ ওরফে শেখ আকাশ ইবনে যুবরাজ (২৬) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ নূরে আলম জানান, গাজীপুরের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও বিশেষ সহকারী, প্রধান তথ্য কর্মকর্তাসহ এফবিসিসিআই এর পরিচালক হিসেবে সিআইপি, ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডার, একটি বেসরকারি টেলিভিশনের জয়েন্ট ডিরেক্ট ১০ শতাংশ শেয়ারের মালিক, বেঙ্গল গ্রুপের পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালক প্রশাসন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা পরিচয়দানকারী এক প্রতারক সাধারণ মানুষের কাছ থেকে চাকরীর প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেয়ার গোপন সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগীর টঙ্গী পূর্ব থানার এরশাদনগরের চানকিরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে নিজের ছবির সাথে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি এডিট করে বসিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রতারনা করতো। এ চক্রে ৪/৫জন মেয়েসহ বেশ কয়েকজন সদস্য রয়েছে।

গ্রেপ্তারকৃতের কাছ থেকে সিআইপি, সময় টিভি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ও আওয়ামী লীগের নেতা পরিচয়ে চারটি আইডি কার্ড, প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগো সম্বলিত তিনটি স্টিকারসহ সিল, দুইটি মোবাইল ফোন, এ জোড়া হ্যান্ডকাফ, প্রতারনার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, ২২০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতসহ তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা, মাদক, প্রতারনা ও ভূয়া কর্মকর্তা উল্লেখ করে টঙ্গী পূর্ব থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতের অন্য সহযোগিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জানিয়েছে গত তিন বছর যাবত সে এই প্রতারনা কাজে লিপ্ত রয়েছে। তার বিরুদ্ধে গত বছর কুমিল্লায় একটি প্রতারনা মামলা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

গাজীপুরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারী প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১