০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ক্যাম্প ন্যুতে মেসিকে খুজছেন সমর্থকরা

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগা অভিযান শুরু করেছে মেসি বিহীন বার্সেলোনা। ২১ বছরের সম্পর্ক চুকিয়ে মেসি এখন ন্যু ক্যাম্প থেকে ৯০০ কিমি দূরের প্যারিসে নতুন ক্লাবের হয়ে খেলার দিন গুনছেন। কিন্তু বার্সেলোনায় এখনও তাকে নিয়ে হা-হুতাশ চলছে। আরও অনেকদিন এই হাহাকার চলবে তা বলে দেওয়া কঠিন কিছু নয়।

করোনার কারণে গত দেড় বছর মাঠে বসে লিওনেল মেসিকে স্বচক্ষে দেখার সুযোগ পাননি বার্সক সমর্থকরা। এবার বার্সেলোনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় লা লিগা শুরুর আগেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল স্পেনের সরকার। মেসিকে দেখার আশায় অনেক ভক্ত-সমর্থক আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন। সেই মেসিরই আচমকা চলে যাওয়া তাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। কাকে দেখতে তারা মাঠে আসবেন সেই নিয়েই তর্ক চলছে।

এখনও বার্সেলোনার দোকানগুলোতে মেসির জার্সি বিক্রি হচ্ছে। কিন্তু সেগুলো এখন উপরের তাকে চলে গেছে। সামনে এগিয়ে এসেছে আঁতোয়ান গ্রিজম্যান, মার্টিন ব্রাথওয়েট, ফ্রেঙ্কি দি জংদের জার্সি। মেসির ছবি আঁকা রাস্তাঘাট এখনও জ্বলজ্বল করছে। সমর্থকদের গায়ে মেসির ট্যাটুও আছে। শুধু মানুষটাই আর এই শহরে নেই। রবিবার বার্সেলোনার ম্যাচে স্টেডিয়ামে ৩০ হাজারেরও কম দর্শক ছিল। খেলার পুরোটা সময় থেমে থেমে চারদিক থেকেই কেবল শোনা গেল ‘মেসি’ ‘মেসি’ চিৎকার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সমুদ্রপথে দেশের দূত হবে নতুন নাবিকরা: চট্টগ্রামে নৌমন্ত্রীর বক্তব্য

ক্যাম্প ন্যুতে মেসিকে খুজছেন সমর্থকরা

প্রকাশিত : ০৫:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১