১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

নতুন জার্সিতে কবে মাঠে নামবে মেসি?

বার্সা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি।

এই মৌসুমে ফরাসি লিগে (লিগ ওয়ান) দু’টি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। তবে মেসিকে এখনও মাঠে নামতে দেখা যায়নি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পরে এখনও অবধি কোনও ম্যাচ খেলেননি মেসি। তাঁকে পুরোপুরি ফিট করে তবেই মাঠে নামাতে চাইছেন পিএসজি’র কোচ মাউরিসিও পচেত্তিনো।

এমন অবস্থায় ৩০ আগস্ট রেইমসের বিরুদ্ধে মেসিকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। লিগের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবর্গকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় পিএসজি। এখনও মাঠে না নামলেও দলের খেলা দেখতে মাঠে এসেছিলেন মেসি।
সেই ম্যাচের পর পচেত্তিনো বলেন, “কোপা আমেরিকা ফাইনালে খেলার পর এখনও অবধি মাত্র দু’দিন অনুশীলন করেছে মেসি। আমরা তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি সুস্থ হোক, দলের সঙ্গে ভাল ভাবে মিশে যাক। তারপরেই অভিষেক হবে ওর।”

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

নতুন জার্সিতে কবে মাঠে নামবে মেসি?

প্রকাশিত : ০৩:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১