০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নেপালে বাংলাদেশি একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার প্রেক্ষাপটে সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে এক দিন আগেই দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতকি বিমানবন্দরে অবতরণ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে রবিবার সিঙ্গাপুরে যান। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিলো, সোমবার বিকেলে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনের এয়ারক্রাফট বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুর্গত পরিবারের পাশে দাঁড়াতে তার সফর একদিন সংক্ষিপ্ত করেন।

সিঙ্গাপুর সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর আয়োজিত ভোজসভায় যোগদান ছাড়াও তিনি হোটেল সাংগ্রিলাতে সিঙ্গাপুর-বাংলাদেশ বিজনেস ফোরাম এবং বিজনেস রাউন্ডটেবিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

শেখ হাসিনা বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক বন্দর পোর্ট অব সিঙ্গাপুর পরিদর্শন করেন। তিনি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্য সিঙ্গাপুর বোটানিক গার্ডেনের ন্যাশনাল অর্কিড গার্ডেন পরিদর্শন করেন এবং তার নামে একটি অর্কিড উন্মোচন করেন।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮