০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলে বাস-সিএনজির সংর্ঘষে নিহত ১

টাঙ্গাইলে ঘাটাইলে বাস-সিএনজির মুখোমুখী সংর্ঘষে সিএনজি চালক নিহত হয়েছেন । এ ঘটনায় সিএনজির এক যাত্রী আহত হয়েছে৷ রোববার (২২ আগস্ট) সকালে

উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ বিষয়টি ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার নিশ্চিত করেছেন।
নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে শামীম (৩৫) ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে মধুপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত এবং এক যাত্রী আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত সোলাইমানকে প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত সোলাইমান আনারস কেনার জন্য সিএনজি ভাড়া করে মধুপুরের গারোবাজার দিকে যাচ্ছিলো।

এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

টাঙ্গাইলে বাস-সিএনজির সংর্ঘষে নিহত ১

প্রকাশিত : ০৭:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১