০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

দর কমেছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের

বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর কমেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। মঙ্গলবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায় ৩ শতাংশ কমেছে। যদিও রিলায়েন্স ইন্স্যুরেন্স মঙ্গলবার সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি।

ডিএসইতে এদিন শেয়ারটির দর ৬ টাকা ৩০ পয়সা বা ১১ দশমিক ১৯ শতাংশ কমেছে। তবে বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়। সর্বশেষ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস। মঙ্গলবার ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৫৬ টাকা ৩০ পয়সা।

১০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ৫১ টাকা ২০ পয়সা। এর বিপরীতে মঙ্গলবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৪৯ টাকা ৯০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দাম ১ টাকা ৩০ পয়সা বা প্রায় ২ দশমিক ৫৩ শতাংশ কমেছে।

ট্যাগ :
জনপ্রিয়

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

দর কমেছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের

প্রকাশিত : ১০:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮