০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মাগুরায় মীর সিমেন্টের পক্ষ থেকে ৭০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

মাগুরার সাধারণ মানুষের জন্য মীর সিমেন্ট লিমিটেড এর পক্ষ থেকে ৭০টি অক্সিজেন সিলিন্ডার ও বেশ কিছু সংখ্যক এন-৯৫ মাস্ক হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মীর সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক নাবা-ই-জাহির জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের কাছে এ অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক হস্তান্তর করেন। এসময় পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, মীর গ্রæপের চীফ রিলেশন অফিসার মো. রফিকুল ইসলাম, সিনিয়র ব্যান্ড ম্যানেজার শাহেদ পারভেজ, মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ মিরাজ আহসানসহ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক নাবা-ই-জাহির বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা লাঘবের জন্য মীর সিমেন্ট সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরণের সহায়তা অব্যহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

মাগুরায় মীর সিমেন্টের পক্ষ থেকে ৭০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

প্রকাশিত : ০৫:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১