০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে স্মার্টফোন দিলেন এমপি ইব্রাহিম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী ইয়াসিন হোসাইনকে স্মার্টফোন উপহার দিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বুধবার (২৫ আগস্ট) রাতে এইচ এম ইব্রাহিমের ব্যক্তিগত সহকারী মতিউল ইসলাম সুমন ইয়াসিনের হাতে মুঠোফোন তুলে দেন।
ইয়াসিন হোসাইন নোবিপ্রবির মুক্তিযুদ্ধ অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আবদুর রহমানের ছেলে।
এইচ এম ইব্রাহিমের ব্যক্তিগত সহকারী মতিউল ইসলাম সুমন বলেন, ইয়াসিনের আবেদনপত্র পাওয়ায় পরপরই তার বাড়িতে গিয়ে স্মার্টফোনটি তুলে দিয়েছি।
ইয়াসিন হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনলাইনে হচ্ছে। আমার কোনো স্মার্টফোন না থাকায় অন্যের স্মার্টফোন দিয়ে ক্লাস করেছি। সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় এমপি মহোদয়ের নিকট স্মার্টফোনের আবেদন করেছিলাম। তিনি আমাকে স্মার্টফোন দিয়েছেন। আমি ওনার নিকট কৃতজ্ঞ।
ইয়াসিনের সফলতা কামনা করে এইচ এম ইব্রাহিম ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধি শিক্ষার্থী ইয়াসিন হোসাইনের আবেদনের পর তাকে স্মার্টফোন হস্তান্তর করা হয়। আমি তার ভবিষ্যত শিক্ষা জীবনের সফলতা কামনা করছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে স্মার্টফোন দিলেন এমপি ইব্রাহিম

প্রকাশিত : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১