০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ফটিকছড়িতে ১৪৪ ধারা জারি!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি কলেজ প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে একই সময়ে দুইটি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট সকাল ৬ টা থেকে পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত এ আইন বলবত থাকবে।

এ নির্দেশনা বাস্তবায়ন করতে বিজ্ঞপ্তিতে ফটিকছড়ি থানা ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় কোনো ধরনের মিছিল-মিটিং ও সমাবেশ দুইজনের অধিক জমায়েত ইত্যাদি করা যাবে না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ন্যায্য মজুরি, ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও মর্যাদার দাবিতে রেলপথে অবস্থান কর্মসূচি

ফটিকছড়িতে ১৪৪ ধারা জারি!

প্রকাশিত : ০৪:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১