১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শেখ মুজিব ও জিয়া শ্রদ্ধেয় নেতা: মির্জা ফখরুল

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান শ্রদ্ধেয় নেতা, তাদের নিয়ে নোংরা কথা বলা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।

আজ শনিবার রাজধানীতে দলের পক্ষে জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্যই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সমাধি নিয়ে প্রধানমন্ত্রী সেসব করেছেন।

প্রসঙ্গত, দুইদিন আগে এক দলীয় সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন। জিয়া কোথায় যুদ্ধ করেছেন সেই প্রমাণ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নেই বলেও মন্তব্য করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে, জানিয়ে দিলো ফিফা

শেখ মুজিব ও জিয়া শ্রদ্ধেয় নেতা: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১