০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

তিন দফা দাবিতে কর্মবিরতিতে বশেমুরবিপ্রবি কর্মকর্তা সমিতি

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মকর্তা সমিতি। আইন না মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া, দীর্ঘ দিন ডিউ হওয়ার পরেও আপগ্রেডেশন বোর্ড না করা এবং ডিউ ডেট বাস্তবায়ন না হওয়া- এই তিনটি কারণে আজ (বুধবার) থেকে কর্মবিরতি ঘোষণা করে কর্মকর্তাদের সংগঠনটি।

এ বিষয়ে বশেমুরবিপ্রবি কর্মকর্তা সমিতির সভাপতি তুহিন মাহমুদ বলেন, “এতোদিন যাবৎ আমাদের বলা হয়েছিলো যেসকল কমকর্তার আপগ্রেডেশন বোর্ড বাকি রয়েছে আগামী রিজেন্ট বোর্ডে তাদের আপগ্রেডেশন বোর্ডের বিষয়টি সমাধান করা হবে কিন্তু এখন বলা হচ্ছে এই রিজেন্ট বোর্ডে বিষযটি উত্থাপন করা হবে না। এছাড়া ইতোপূর্বে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে অভ্যন্তরীন প্রার্থীদের জন্য একটি বা দুটো শর্ত শিথিল করার নিয়ম ছিলো কিন্তু কোনো ধরনের রিজেন্ট বোর্ডের মিটিং ব্যতিতই সর্বশেষ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি বাদ দেয়া হয়েছে যা সম্পূর্ণ বিধি বহির্ভূত। আমরা চাই এসকল সমস্যার সমাধান হোক, পাশাপাশি ডিউ ডেট থেকে আমাদের পদোন্নতি কার্যকর করা হোক।”

এ সময় তিনি আরও বলেন, “আমাদের মোট তিনটি দাবি রয়েছে এবং এসকল দাবি পূরণ হলেই আমরা কর্মবিরতি প্রত্যাহার করবো।”

এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ.কিউ.এম. মাহবুবের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

তিন দফা দাবিতে কর্মবিরতিতে বশেমুরবিপ্রবি কর্মকর্তা সমিতি

প্রকাশিত : ০৭:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১