১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

মেসির উত্তরসূরি খুঁজে নিল বার্সা

১৬ বছর বয়সে লা লিগায় অভিষিক্ত হয়ে হইচই ফেলে দিয়েছিলেন আনসু ফাতি। বলা হচ্ছিল, মেসির পর বার্সার বিখ্যাত ‘লা মাসিয়া’ একাডেমি থেকে আক্রমণভাগে এমন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসেনি। ফাতির সে প্রতিভারই কদর আনুষ্ঠানিকভাবে করল বার্সেলোনা। মেসির ফেলে যাওয়া ১০ নম্বর জার্সিটার অধিকার দিয়েছে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। এর আগে ২২ আর ১৭ নম্বর জার্সি পরেছিলেন ফাতি।

দলের সবচেয়ে ভালো, আক্রমণভাগের সবচেয়ে সৃষ্টিশীল খেলোয়াড়ের গায়ে থাকে ১০ নম্বর জার্সি। বার্সেলোনায় এতকাল যা ছিল লিওনেল মেসির। মেসি চলে যাওয়ার পর বলা হচ্ছিল, অন্তত এই মৌসুমে ১০ নম্বর জার্সিটা কাউকে দেবে না বার্সেলোনা। আবার বিচ্ছিন্ন বেশ কিছু খবরে শোনা যাচ্ছিল সের্হিও আগুয়েরো, ফিলিপ কুতিনিওদের নাম। এমনকি ১০ নম্বরের উত্তরাধিকার হিসেবে ঠারেঠোরে মার্টিন ব্রাথওয়াইটের নামও আসছিল আলোচনায়।

আর্জেন্টাইন ফরোয়ার্ডের আগে সেই ১০ নম্বর জার্সি পরে ন্যু ক্যাম্প মাতিয়েছেন রোনালদিনিও। তাঁরও আগে জার্সিটা গায়ে চাপিয়েছেন রিভালদো ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিরা।

কিন্তু বার্সেলোনা ১০ নম্বর জার্সির জন্য আগুয়েরো-কুতিনিওদের অভিজ্ঞতা নয়, বরং ফাতির প্রতিভাকেই গুরুত্ব দিল। দেখা যাচ্ছে, বার্সেলোনার জার্সিতে গোল করলেই কনিষ্ঠতম গোলের নানা রেকর্ডে নাম চলে আসে গিনি বিসাউতে জন্ম নেওয়া এই তারকার। তখন থেকেই নেমেছেন বয়সের সঙ্গে গোলের রেকর্ড ভাঙাগড়ার খেলায়।

১৭ বছরে পা রাখার আগেই বার্সেলোনার হয়ে করেছিলেন জোড়া গোল। ১৮ বছর বয়সে পা রাখার আগেই জাতীয় দলে জায়গা পেয়েছিলেন। ইউরোপিয়ান নেশনস কাপে ইউক্রেনের বিপক্ষে মাত্র ১৭ বছর ৩১১ দিন বয়সে গোল করে স্পেন জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ তারকা হিসেবে গোল করার রেকর্ড গড়েছিলেন ফাতি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

মেসির উত্তরসূরি খুঁজে নিল বার্সা

প্রকাশিত : ০৮:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১