০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

সিলেট-৩ আসনে জয়ী আওয়ামী লীগের হাবিব

হাবিবুর রহমান হাবিব।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

শনিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল পাওয়া যায়।

আওয়ামী লীগ প্রার্থী হাবিব নৌকা প্রতীকে ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে ২৪ হাজার ৬০৪ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে একযোগে ১৪৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

সিলেট-৩ আসনে জয়ী আওয়ামী লীগের হাবিব

প্রকাশিত : ০৮:১২:২০ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১