১২:১৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

কয়েকশ মার্কিন নাগরিককে আটকে রেখেছে তালেবান

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফ শহরে কয়েকশ মার্কিন নাগরিককে আটকে রেখেছে তালেবান। এমন তথ্য জানিয়েছেন, আমেরিকার রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ম্যাককাউল। ৬টি বিমানে করে এসব মার্কিন নাগরিককে আমেরিকায় ফিরিয়ে আনার কথা থাকলেও বিমানগুলোকে ওড়ার অনুমতি দেয়নি তালেবান।

ম্যাককাউল বলেন, গত কয়েকদিন ধরে এসব বিমানকে আটকে রেখেছে তালেবান। মার্কিন নাগরিকদের পাশাপাশি বেশকিছু আফগান নাগরিকও রয়েছেন যাদেরকে উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে ম্যাককাউল জানান, কিছু দাবি পূরণের জন্য এসব মার্কিন নাগরিককে পণবন্দি করে রেখেছে তালেবান। তবে কোন কোন দাবিতে তালেবান মার্কিন নাগরিকদের পণবন্দি করেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প

কয়েকশ মার্কিন নাগরিককে আটকে রেখেছে তালেবান

প্রকাশিত : ০৭:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১