০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনা সিনোফার্ম ও সিনোভ্যাকের প্রায় ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ। করোনাভাইরাস প্রতিরোধক টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা কেনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কোভ্যাক্স থেকে বাংলাদেশ ৬ কোটি টিকা বিনামূল্যে পাবে। ইতোমধ্যেই বাংলাদেশ কোভ্যাক্স থেকে ১ কোটি ২৫ লাখ টিকা পেয়েছে। বাকি টিকা ধীরে ধীরে পাবে বলে আশা করা হচ্ছে।

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ সরকার আরো ১০ কোটি ৪০ লাখ টিকা কিনবে। সেটা সম্ভব হলে কোভ্যাক্স থেকে বিনামূল্যে ও কেনা টিকা মিলিয়ে ১৬ কোটি ৫০ লাখ টিকা সংগ্রহ করা সম্ভব হবে।

এ পর্যন্ত উপহার ও কেনা টিকা নিয়ে মোট ৪ কোটি ৩ লাখ ৬০০ টিকা পেয়েছে বাংলাদেশ।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ

প্রকাশিত : ১১:৩৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১