উপকূলীয় জেলেদের মাঝে রেডিও ও লাইফ জ্যাকেটসহ জীবনরক্ষাকারী দ্রব্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের বেইসে আয়োজিত অনুষ্ঠানে মোংলার উপকূলীয় এলাকার জেলের হাতে লাইফ জ্যাকেট, লাইফবয়া, রেডিও, টর্চ লাইট, রেনকোট ও কম্বল তুলে দেন তিনি। এ সময় কোস্ট পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান সিরাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ৩০ জন জেলেকে এ জীবনরক্ষকারী সামগ্রী দেয়া হয়েছে। এর আগে উপকূলীয় এলাকার প্রায় ২শ জেলেকে কোস্ট গার্ড এ সহায়তা দিয়েছে।
০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
মোংলায় জেলেদের মাঝে কোস্ট গার্ডের জীবনরক্ষাকারী সামগ্রী বিতরণ
-
মোঃ সোহেল, মোংলা - প্রকাশিত : ০৬:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- 91
ট্যাগ :
জনপ্রিয়




















