১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারের দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চম্পকনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফায়েজ মিয়ার ছেলে। কামাল হোসেন (৩৮) নামের এক যুবকের মৃত‌্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় চম্পকনগর বাজারের কবির মিয়ার মালিকানাধীন কবির এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের ছাদের ওপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান, চুরি করতে গিয়ে বিল্ডিং এর ছাদের বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সে একটি মাদক মামলার আসামী। এলাকায় ছোটখাটো চুরি করত।

ময়নাতদন্তের পরে সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তেরর জন্য মৃতের লাশ জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত : ০৬:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১