০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

চাঁদপুরে ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ন ঘোষ

চাঁদপুর শহেরর বিপনীবাগ বাজার এলাকা থেকে এক ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিপনীবাগ বাজারের পাবলিক টয়লেটের পাশ থেকে নারায়ন ঘোষ (৬২) নামের মাঠা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

খুন হওয়া মাঠা ব্যবসায়ী চাঁদপুর শহরের ঘোষপাড়া মৃত যোগল কৃষ্ণ ঘোষের ছেলে। সে দীর্ঘদিন ধরে দধি, মাঠার ব্যবসা করে আসছিলেন। নারায়ণ ঘোষের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ধারালো কোন বস্তু দ্বারা গলায় আঘাত করে হত্যা করা হয়েছে। এখানে জেলা পুলিশ, পিবিআই, ডিবির তদন্তকারী দল কাজ করছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

চাঁদপুরে ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১